রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৮ মাঘ ১৪৩২ ।। ১৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
হাদি হত্যাকাণ্ড: দায় স্বীকার করে আদালতে রুবেলের জবানবন্দি রিমান্ডের জন্য দুদকে আনা হলো সালমান এফ রহমানকে হঠাৎ লোকালয়ে হরিণ: উদ্ধার করে বনে অবমুক্ত স্থায়ী জায়গায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে জামিয়া রাহমানিয়া আজিজিয়া ‘অবহেলিত ঢাকা-৫ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তনে হাতপাখায় ভোট দিন’  ঢাকা-৯ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে জমিয়তের গণসংযোগ ও মিছিল নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা জমিয়ত নেতার সঙ্গে ধানের শীষ প্রার্থী মিল্টনের সৌজন্য সাক্ষাৎ হাতপাখায় ভোট দিলে সুশাসন প্রতিষ্ঠা হয় সেটার উদাহরণ কমলনগর: পীর সাহেব চরমোনাই ১৪ বছরের শিশু রাহাত নিখোঁজ

শো-রুম উদ্বোধন করল ‘ইসলামিক আইটেম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার গুলিস্তানে শোরুম উদ্বোধন করেছে দেশের একমাত্র ইসলামিক অনলাইন মার্কেটপ্লেস ‘ইসলামিক আইটেম’।

আজ সোমবার ( ২ঁ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানী ঢাকার গুলিস্তানের ( ৪র্থ তলা- দক্ষিণ পাশে-দোকান নং১২৫/১২৬) এ শোরুম উদ্বোধন হয়।

বিগশপ ইসলামিক আইটেমের এ শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থাপক ও আবৃত্তিশিল্পী শাহ ইফতেখার তারিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের যুগ্ন নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন সিএসই, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহাদত হােসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, বর্তমানে অনেকেই ব্যবসাকে দ্বীনি খেদমত মনে করেন না, অথচ সাহাবায়ে কেরাম ও তাবেঈনরা ব্যবসা করেছেন। ব্যবসার মাধ্যমেও দ্বীনের খেদমত হয়, তাই এ কাজে আলেমদের এগিয়ে আসতে হবে, বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ শাহাদত হােসেন বলেন, ইসলামিক পণ্য পেতে আমাদের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে হয়। তার পরেও সহজেই পাওয়া যায় না, অনলাইন প্ল্যাটফর্ম-এর মাধ্যমে ইসলামিক পণ্যগুলো আমরা সহজেই মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এবং এর মাধ্যমে আলেমদের নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করি।

দোয়ার মাধ্যমে শোরুম উদ্বোধনী অনুষ্ঠন শেষ হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ