মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


দাওরার স্বীকৃতি চায় কুরআন শিক্ষা বোর্ড, আলোচনায় বসছে মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম কওমি মাদরাসা শিক্ষা বোর্ড হিসেবে ‘বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড’ দাওরায়ে হাদিসের (মাস্টার্স সমমান) স্বীকৃতি প্রদানের আবেদন করেছে। সেই আবেদনে সাড়া দিয়ে আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ। 

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, দেশের অন্যতম কওমি মাদরাসা শিক্ষা বোর্ড হিসেবে পরিচিত ‘বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড’-এর দাওরাকে মাস্টার্স সমমান স্বীকৃতি প্রদানের লক্ষ্যে সচিব মহোদয়ের সভাপতিত্বে আগামী ২৭ জানুয়ারি, ২০২৬ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকায় এ বিভাগের সভাকক্ষে (কক্ষ নং-১৪১৫, ১৪ তলা, ভবন নং-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) এক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উপ-মহাপরিচালক মাওলানা মুহাম্মাদ শামসুদদোহা তালুকদার আওয়ার ইসলামকে জানান, তারা মন্ত্রণালয়ে আবেদ