বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

রিমান্ডের জন্য দুদকে আনা হলো সালমান এফ রহমানকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চারদিনের রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদের জন্য বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আনা হয়েছে। জানা যায়, জনতা ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ১৩৬ কোটি ৯৮ লাখ টাকা আত্মসাতের মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল চারটায় তাকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে দুদকে আনা হয়। একইদিন সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে জনতা ব্যাংক পিএলসির এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ)-এর অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

দুদক জানায়, কমিশনের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ের দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭এ/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়।

সুষ্ঠু তদন্তের স্বার্থে সালমান এফ রহমানকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা উল্লেখ করে দুদক পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং এ সময়ের মধ্যে উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে রিমান্ড কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

উল্লেখ্য, সালমান এফ রহমান বর্তমানে ঢাকার বিভিন্ন থানার মোট ১৮টি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে বন্দী রয়েছেন।

  এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ