সদ্য চলে যাওয়া লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা যুবাইর আশরাফের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলামের উদ্যোগে। অনলাইনে সম্প্রচারিত এই স্মরণসভায় মাওলানা যুবাইর আহমদ আশরাফের জীবন, কর্ম ও সাধনা নিয়ে স্মৃতিচারণ করেন তার শিক্ষক, বন্ধুবান্ধব, অনুজ ও পরিবারের সদস্যরা।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে আওয়ার ইসলাম কার্যালয়ে এই স্মরণসভার আয়োজন করা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে মাওলানা যুবাইর আহমদ আশরাফের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। প্রধান অতিথি ছিলেন মাওলানা যুবাইর আহমদ আশরাফের উস্তাদ ও মালিবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আহমদ মায়মুন।
শীলন বাংলাদেশের প্রেসিডেন্ট মাসউদুল কাদিরের উপস্থাপনায় আলোচ