হাদি হত্যাকাণ্ড: দায় স্বীকার করে আদালতে রুবেলের জবানবন্দি
রোববার (১ ফেব্রুয়ারি) এ আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এ হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মো. রুবেল আহমেদকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। গত বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশেন সহায়তায় রুবেলকে গ্রেফতার করে সিআইডি।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ হত্যার পরিকল্পনাকারী আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির বিরুদ্ধে করা অস্ত্র ও বিস্ফোরক আইনের দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এদিকে এ হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে ফের পেছানোও হয়।
ওইদিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এ নিয়ে মামলার অধিকতর প্রতিবেদন দাখিলের তারিখ তিন বার পেছাল।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে শুরুতে তার সার্জারি হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলা করেন। পরে এটা হত্যা মামলায় রূপান্তর করা হয়।
মামলাটি তদন্ত করে ৬ জানুয়ারি ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছিল ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার বাদী ১৫ জানুয়ারি ডিবির অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে সেদিন আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন। কিন্তু সেদিনও প্রতিবেদন দাখিল না হওয়ায় ২৫ জানুয়ারিতে আজকের দিন ধার্য করেন আদালত। আজ প্রতিবেদন দাখিল না হওয়ায় আবার নতুন তারিখ ধার্য হয়েছে।
আরএইচ/