রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

মিসরের বইমেলায় বেস্ট সেলার তালিকায় মুফতি আব্দুল মালেকের বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিসরের রাজধানী কায়রোতে চলছে আন্তর্জাতিক বইমেলার ৫৭তম আসর। ফ্রাঙ্কফুর্টের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই বইমেলায় এবারও বাংলাদেশের কয়েকজন লেখকের বই স্থান পেয়েছে। এর মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক রচিত আরবি গ্রন্থগুলো বেশ সাড়া ফেলে। তাঁর বিখ্যাত আরবি গ্রন্থ ‘আল-মাদখাল ইলা উলুমিল হাদিসিশ শরিফ’ বেস্ট সেলারের তালিকায় স্থান করে নিয়েছে।

আল আজহার বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা জানান, মুফতি আব্দুল মালেকের গবেষণামূলক নতুন গ্রন্থগুলোও আন্তর্জাতিক পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে মুফতি আব্দুল মালেকের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে চিনছে।

২১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলাটি জেনারেল ইজিপশিয়ান বুক অর্গানাইজেশন (GEBO)-এর তত্ত্বাবধানে চলছে। অংশ নিয়েছে ৮৩টি দেশ। মেলা প্রাঙ্গণের হলগুলো বিষয়ভিত্তিক ভাগে সাজানো হয়েছে। ১ নম্বর হলে আয়োজক সংস্থা এবং কালচারাল প্যালেস অথরিটি। ২ ও ৩ নম্বর হলে বিদেশি প্রকাশনী ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকাশনা সংস্থা।

 ৪ নম্বর হলে ধর্মীয় প্রকাশনা ও আল-আযহার প্যাভিলিয়ন। এখানে ফতুয়া কর্নার রয়েছে এবং বিনামূল্যে উপহারের ব্যবস্থাও রাখা হয়েছে। ৫ নম্বর হলে শিশুদের জন্য বিশেষ কর্নার, যেখানে নামমাত্র মূল্যে বই ও বিনোদনের ব্যবস্থা রয়েছে।

আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এই মহাযজ্ঞে অংশ নিয়েছে ১,৪৫৭টি প্রকাশনী এবং ৬,৬৩৭ জন প্রদর্শক। মেলাটিকে ঘিরে আয়োজন করা হয়েছে প্রায় ৪০০টি সাংস্কৃতিক কর্মশালা। পার্সোনালিটি অব দ্য ইয়ার: এবারের মেলাটি উৎসর্গ করা হয়েছে মিশরের নোবেলজয়ী সাহিত্যিক নাগিব মাহফুজ-কে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ