রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

বিএনপির পক্ষে কাজ করায় মুয়াজ্জিনের চাকরি খেল জামায়াত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি প্রার্থীর পক্ষে প্রচার চালানোয় নওগাঁর সাপাহার উপজেলার একটি মসজিদের মুয়াজ্জিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলা সদরের তালপুকুর মাস্টারপাড়া জামে মসজিদে চাকরি হারানো আল আমিন চৌধুরীর অভিযোগ, নির্বাচন নিয়ে প্রচার চালানোর কারণে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা চাপ সৃষ্টি করায় মসজিদ কমিটি তাকে চাকরি থেকে বাদ দিয়েছে। তিনি ৪ বছর ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন।

গত সোমবার মসজিদ কমিটির পক্ষ থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানোর পর আল আমিন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে সততার সাথে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু আমি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত থাকায় এবং বিএনপি প্রার্থীর পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ায় মসজিদ কমিটি আমাকে বারবার রাজনীতি ছাড়তে চাপ দিচ্ছিল। বিশেষ করে এলাকার জামায়াতের কিছু নেতাকর্মী আমাকে চাকরি থেকে বাদ দেওয়ার জন্য মসজিদ কমিটির লোকদের চাপ দিচ্ছিল।’ তিনি আরও বলেন, ‘রাজনীতি করার জন্য দীর্ঘ দিন ধরে আমাকে চাকরি থেকে বাদ দেওয়ার পাঁয়তারা খোঁজা হচ্ছিল।’

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি এলাহী বক্স বলেন, ‘নির্দিষ্ট দলের পক্ষে তার বিশেষ পক্ষপাতিত্ব অনেকেই পছন্দ করত না। এছাড়া মসজিদের সামনে একটি দোকান বসতে দেওয়া হয়েছিল। মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দোকানদারকে সরে যাওয়ার বিষয়টি জানানো হয়। এর পরও দোকান সরিয়ে না নেওয়ায় সোমবার দোকানটি উচ্ছেদ করা হয়। এলাকার লোকজন সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। মুয়াজ্জিন আল আমিন ওই দোকানদারের পক্ষে অবস্থান নেন। এ কারণে তাকে চাকরি থেকে বাদ দিতে হয়েছে।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ