সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


কুরআন শিক্ষা বোর্ডের দাওরাকে স্বীকৃতি প্রদানের সুযোগ নেই: আল-হাইআতুল উলয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে অনুষ্ঠিত সভায় আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধিরা বলেছেন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের দাওরাকে আলাদাভাবে মাস্টার্স সমমান স্বীকৃতি প্রদানের সুযোগ নেই, প্রয়োজনও নেই, যৌক্তিকতাও নেই।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, যেহেতু বাংলাদেশ সরকার ২০১৮ সনের ৪৮নং আইনে কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশকে ক্ষমতা প্রদান করেছে, তাই আইন অনুসারে দাওরায়ে হাদিস সম্পর্কে কিছু করার সুযোগ মন্ত্রণালয়ের নেই। আইনে উল্লিখিত ৬টি বোর্ডের বাইরে নতুন কোনো বোর্ডকে আল-হাইআতুল উলয়ার অন্তর্ভুক্ত করারও সুযোগ নেই।