||মাওলানা শরীফ মুহাম্মদ||
বিএনপি-জামায়াতসহ আরো কিছু কিছু দলের নেতাদেরকে দেখছি, নির্দোষ আওয়ামী লীগারদের যেন কোনো ক্ষতি করা না হয়-এ ব্যাপারে নির্বাচনী প্রচারনায় বলিষ্ঠ বক্তব্য রাখছেন। তাদের নিরাপত্তা ও নির্দোষিতার কথা বলে ভোটও চাইছেন। এসব কথা শুনতে ভালো লাগে, সমর্থন করতেও ইচ্ছা করে।
কিন্তু পুরানা একটা প্রশ্ন করি।
'নির্দোষ আওয়ামী লীগার' মানে কী? যারা জুলাই আন্দোলনে কিংবা তার আগে অস্ত্রশস্ত্র নিয়ে কারো উপর হামলা করে নাই, কারো টাকা পয়সা লুটপাট করে নাই, বড় কোনো জুলুম নির্যাতন করে নাই ...এইতো; মোটা দাগে এই পরিচয়টাই তো উদ্দেশ্য করা হয় 'নির্দোষ' শব্দ দিয়ে। কথা ঠিক, জুলুম করে নাই এমন মানুষের উপরে জুলুম করা ঠিক না।
কিন্তু যেই লোক বা যারা (সংখ্যাটা এক কোটির চেয়ে কম হবে না) মনে করে, শেখ হাসিনা কোনো অপরাধ করে নাই, আয়নাঘর, ক্রসফা /য়ার, গু| ম, জুলুম, ব্যাপক পুলিশি নির্যা(তন, হা মলা, মামলা, গ্রেফতার, ব্যাংক লুট-দখল, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এগুলো হয় নাই অথবা হয়ে থাকলেও সঠিক হয়েছে, যারা এগুলো শুধু মনেই করে না, এ মতের পক্ষে তর্কও করে এবং জনমতও তৈরি করে, তারা কি নির্দোষ নাকি দোষী? তাদের ব্যাপারে ভোট ভিক্ষা-করনেওয়ালা বড়/মাঝারি দলের অবস্থান কী?
এবং যারা মনে করে, শেখ হাসিনা তো অপরাধ করেই নাই, যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে রাজ