রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

হাতপাখায় ভোট দিলে সুশাসন প্রতিষ্ঠা হয় সেটার উদাহরণ কমলনগর: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, হাতপাখায় ভোট দিলে যে মানুষ শান্তিতে থাকে, সুশাসন প্রতিষ্ঠা হয়, মানুষের প্রাপ্য তাদের দরজায় পৌঁছে যায় এবং কোনো ধরনের দুর্নীতি হয় না তা লক্ষীপুরের কমলনগরে প্রমাণিত হয়েছে। আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউপি চেয়ারম্যান হিসেবে এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে ইসলামের সৌন্দর্য জাতির সামনে উপস্থাপন করেছেন। এখন এই সৎ ও যোগ্য মানুষকে সংসদে পাঠাতে হবে। সেজন্য আগামী ১২ ফেব্রুয়ারি হাতপাখা মার্কায় ভোট দিয়ে পুরো দেশকে ইসলামের আলোকে পরিচালিত করার সুযোগ দিন।

রোববার (১ ফেব্রুয়ারি) লক্ষীপুর-৪ (কমলনগর ও রামগতি) আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আল্লামা খালিদ সাইফুল্লাহ-র সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কমলনগরের হাজির হাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুরমাঠে সকাল ১০:০০ টা জনসভা শুরু হয়।

পীর সাহেব চরমোনাই জামায়াতে ইসলামীর প্রসঙ্গে বলেন, তারা আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়। জামায়াত স্পষ্টভাবে বলেছে তারা ইসলামি শরিয়াহ মোতাবেক দেশ চালাবে না। ক্ষমতায় গেলে তারা প্রচলিত নিয়মেই দেশ চালাবে। তাদের প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামি দল না।

পীর সাহেব চরমোনাই বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি, বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।

বিএনপি-জামায়াতের নীতি আদর্শ প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, তারা ক্ষমতায় গেলে কোন নীতি-আদর্শে দেশ পরিচালনা করবে? যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে, রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, খুন হয়ে যেত! সেই নীতিতে তারা দেশ চালানোর পাঁয়তারা করছে। আমরা সেটা হতে দিতে পারি না।

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন তাদের হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর।

লক্ষ্মীপুর-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে এ সময় লক্ষ্মীপুর-৩ আসনে দলের প্রার্থী ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ