শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮


১৪ বছরের শিশু রাহাত নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নরসিংদী জেলার শিবপুরের চৈতন্য স্কুল এলাকা থেকে রাহাত মিয়া নামের ১৪ বছরের একটি ছেলে নিখোঁজ হয়েছে। গতকাল (৩১ জানুয়ারি) শনিবার বিকেল থেকে পাওয়া যাচ্ছে না। সে রায়পুরার চর মরজাল গ্রামের বাসিন্দা।

শনিবার (১ ফেব্রুয়ারি) নিখোঁজের প্রতিবেশি জামিল হুসাইন বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত  করেছেন।

জামিল হুসাইন বলেন, নিখোঁজ ‘রাহাত মিয়া‘র উচ্চতা আনুমানিক ৩ ফুট। গায়ের রঙ শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল প্যান্ট-শার্ট। সে শনিবার বিকেলে চৈতন্য স্কুলের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরেনি।

পরিবারের পক্ষ থেকে বলা বলা হয়, কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগ: 01877-316902

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ