রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

‘অবহেলিত ঢাকা-৫ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তনে হাতপাখায় ভোট দিন’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ ১ ফেব্রুয়ারি রোববার সকালে ঢাকা-৫ আসনের ৬৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হাজী মো. ইবরাহীম।

গণসংযোগকালে হাজী মো. ইবরাহীম বলেন, নির্বাচিত হলে ঢাকা-৫ আসনের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা সমাধানে প্রতিটি ওয়ার্ডভিত্তিক একটি বাস্তবসম্মত ওয়ার্ড অ্যাকশন প্ল্যান গ্রহণ করে কাজ করা হবে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা, গ্যাস সমস্যা, রাস্তাঘাট, ড্রেনেজ ও নাগরিক সুবিধার সংকট নিরসনে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, নারী, শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আমাদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তরুণ সমাজের জন্য উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি করে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথ খুলে দেওয়া হবে।

গণসংযোগে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পরিবর্তনের এই আহ্বানে ব্যাপক ইতিবাচক সাড়া দেন। এসময়ে  হাজী মোঃ ইবরাহীম বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণকে সাথে নিয়েই একটি কল্যাণমুখী ও জনপ্রত্যাশার বাংলাদেশ গড়বো, ইনশাআল্লাহ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ