সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

বিশ্বজয়ী হাফেজ আবু রায়হানকে নিয়ে ক্রিকেটার মিরাজের উচ্ছ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাকলাইন আবির: বিশ্বজয়ী তারকা হাফেজ ক্বারী আবু রায়হানকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের প্রিয় মুখ টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

তিনি বলেন,  ‘২০১৮ সালে কাতারের তিজান আন-নূর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ ক্বারী আবু রায়হান এর সাথে ভাল কিছু মুহূর্ত। দোয়া করি মহান আল্লাহ কুরআনের পাখিকে সুস্থ রাখুক। ইসলামের খেদমত করার তৌফিক দিন। আমিন’।

আজ শুক্রবার (২৯ মার্চ) মিরাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আবু রায়হান-এর সাথে একটি যৌথ ছবি পোস্ট করে এই উচ্ছ্বাস প্রকাশ করেন।

পড়ুন: বিদেশি হিফজ শিক্ষার্থী টানতে সরকারের করণীয় কী

কমেন্টে তারকা হাফেজ আবু রায়হান লিখেন, ‘মহান আল্লাহ তা'আলা মিরাজ ভাইকে একজন দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। আমিন’।

দুই অঙ্গনের প্রিয় মুখদের নিয়ে কমেন্টে প্রশংসার বন্যা বয়ে যায়। JaMir OsMan নামে এক ফেসবুকার কমেন্টে লিখেন, ‘অনেক ক্রিকেটার তো জীবনও এরকম পোস্ট দিতে পারবে না, ধন্যবাদ ভাই’।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ