বিএনপি-জমিয়ত জোট মনোনীত নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম আজাদে সমর্থনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, আড়াইহাজার উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলা পশু হাসপাতাল মাঠে উপজেলা জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা মাসরুর আহমদের সভাপতিত্বে এবং মাওলানা মারুফ বিল্লাহ মাদানী ও মাওলানা নকিবুল ইসলামের যৌথ পরিচালনায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, আড়াই হাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আহমদুল হক জুয়েল, আড়াই হাজার পৌরসভা বিএনপি'র সভাপতি জনাব মোহাম্মদ উল্লাহ,হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন থানার প্রচার সম্পাদক মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসা,আড়াইহাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা কাসেমী, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা ওমর ফারুক, মাওলানা শামসুল হক, আলহাজ্ব ক্বারী আব্দুল হক, কাজী সিফাত ও কাজী ফয়সাল প্রমুখ।
এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের ইমাম, খতিব, আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক, ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ইসলাম, মুসলমান ,দেশ ও জনগণের স্বার্থে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম আজাদকে বিজয়ী করতে আলেম সমাজ ঐক্যবদ্ধ। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে ।
বক্তারা আরও বলেন, তথাকথিত জামায়াত জোট ইসলাম নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছে। ইসলাম ও দেশের কল্যাণে এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়া আজ সময়ের দাবি।
সভা থেকে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের আলেম সমাজের পূর্ণ সমর্থনের ঘোষণা দেওয়া হয়।
এনএইচ/