আমাদের অনেকেরই দিন শুরু হয় ঘুম থেকে উঠে ফোন হাতে নেওয়ার মধ্য দিয়ে। সারা দিন নোটিফিকেশন স্ক্রল করা, আর রাতে অন্ধকার ঘরে শুয়ে ফোনের আলোয় সময় কাটানো— এসব এখন প্রায় অভ্যাসে পরিণত হয়েছে। স্মার্টফোন নিঃসন্দেহে আমাদের জীবনের অপরিহার্য অংশ।
কিন্তু বিষয়টি শুধু আসক্তি বা মনোযোগ হারানোর মধ্যে সীমাবদ্ধ নয়।
কখন ফোন ব্যবহার করছি, কতক্ষণ ব্যবহার করছি, স্ক্রিন থেকে কী ধরনের আলো নির্গত হচ্ছে এবং সেই কনটেন্টের সঙ্গে আমরা মানসিকভাবে কতটা জড়িয়ে পড়ছি— সব কিছুই আমাদের ঘুম ও স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। চলুন, জেনে নিই ঘুমানোর আগে ফোন ব্যবহার বন্ধ কেন করবেন।
মস্তিষ্কের ‘নাইট শিফট’ ব্যাহত হয়
স্মার্টফোনের নীল আলো দিনের আলোর মতো আচরণ করে এবং মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমিয়ে দেয়। এই হরমোনই মস্তিষ্ককে ঘুমের সংকেত দেয়।