শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

জ্বর ও মাথাব্যথা থেকে মুক্তির দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানুষের জীবন সুখ-দুঃখ, সুস্থতা-অসুস্থতার মিশ্রণে গড়া। কখনো আল্লাহর অশেষ অনুগ্রহে আমরা সুস্থ, প্রফুল্ল ও কর্মক্ষম থাকি; আবার কখনো তিনি আমাদের রোগ-ব্যাধির মাধ্যমে পরীক্ষা করেন। এসব রোগের মধ্যে জ্বর ও মাথাব্যথা এমন দুটি ব্যাধি, যা মুহূর্তের মধ্যেই একজন মানুষকে অক্ষম করে দিতে পারে। শরীরের উত্তাপ অসহনীয় হয়ে ওঠে, মাথার যন্ত্রণা ভেদ করে মন ও চিন্তাকে অবশ করে ফেলে। সেই সময়ে কাজ-কর্ম, ইবাদত—কিছুই মনোযোগ দিয়ে করা যায় না।
 
কিন্তু একজন মুমিন জানেন, রোগ-শোক শুধু কষ্টের মাধ্যম নয়, বরং এটি গোনাহ মাফের সুযোগও হতে পারে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মুমিনের ওপর যা কিছু কষ্ট আসে; এমনকি একটি কাঁটার খোঁচাও— তা তার গোনাহ মাফের কারণ হয়।’ (বোখারি : ৫৬৪১)
 
তবে, এর মানে এই নয় যে আমরা আরোগ্যের চেষ্টা করব না। বরং ওষুধ, চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতাসহ কোরআন-সুন্নাহয় বর্ণিত দোয়াগুলো পড়া আমাদের কর্তব্য।
 
জ্বর ও মাথাব্যথা থেকে মুক্তির জন্য আল্লাহতায়ালা কোরআনে এমন কিছু আয়াত নাজিল করেছেন এবং নবীজি (সা.) এমন কিছু দোয়া শিখিয়েছেন, যা পাঠ করলে রোগমুক্তির পাশাপাশি অন্তরের শান্তিও লাভ হয়।
 
দ্রুত মাথাব্যথা মুক্তিতে এ দোয়া পড়ুন
 
لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
 
উচ্চারণ : লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন।'
 
অর্থ : যা পান করলে তাদের শিরপীড়া হবে না এবং তারা বিকারগ্রস্ত ও হবে না। (সুরা ওয়াক্বিয়া : ১৯)
 
জ্বরের সময় পড়ার দোয়া
 
যে কোনো ধরনের জ্বরে এ দোয়া পড়ে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আবশ্যক। হজরত ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, নিশ্চয়ই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জ্বর ও গলা ব্যথায় এভাবে প্রার্থনা করতে শিক্ষা দিতেন- بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ
 
উচ্চারণ : ‘বিসমিল্লাহিল কাবির, আউজুবিল্লাহিল আজিম, মিন শাররি কুল্লি ই’রকিন নায়্যার, ওয়া মিন শাররি হাররিন নার।’ (নাসায়ি, মকবুল দোয়া : ১৬৩)
 
অর্থ : মহান আল্লাহর নামে, দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাই, শিরা-উপশিরায় শয়তানের আক্রমণ থেকে। শরীরের আগুনের উত্তাপের মন্দ প্রভাব থেকে।
 
মাথা ব্যথা এবং জ্বরের সময় যতবার ইচ্ছা এ দোয়া পড়লে মহান আল্লাহ ওই ব্যক্তিকে জ্বর ও মাথাব্যথা থেকে হেফাজত করবেন।
এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ