বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নাশিদে কুরআনের আয়াত বিকৃতি, ক্ষমা চাইলেন শিল্পী আবু উবায়দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট ইসলামি নাশিদ শিল্পী আবু উবায়দার নতুন একটি সংগীত নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হয়। নাশিদটিতে কুরআনের আয়াত বিকৃত করার অভিযোগ এনে অনেকে এর সমালোচনা করেন। শ্রোতাদের সমালোচনার মুখে তিনি সংগীতটি সরিয়ে নিয়েছেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

শুক্রবার (২০ জুন) রাতে আবু উবায়দা নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই ক্ষমা প্রার্থনা করেন।

আবু উবায়দা লিখেন- ‘আমি আমার “فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ” নাশিদটি আমার জানার কমতির কারণে সরিয়ে ফেলেছি। আল্লাহর কাছে পানাহ চাই। আর এতে ইসলামের অনুভূতিতে কিংবা ঈমানের জায়গায় যাদের কষ্ট লেগেছে, তাদের সবার কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি।’

ইসলামি ধারার তুমুল জনপ্রিয় এই সংগীত শিল্পী লিখেন- ‘আপনারা আমাকে নিজগুণে ক্ষমা করবেন। ইনশাআল্লাহ, সংশোধন করে আয়াত ছাড়া নতুনভাবে একটি নাশিদ আপনাদের সামনে উপস্থাপন করব।’

কিশোরগঞ্জে জন্ম নেওয়া আবু উবায়দা দেশের আধুনিক ইসলামি সংগীত জগতে এক আলোচিত নাম। গীতিকার ও সুরকার হিসেবে তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ব্যাপক জনপ্রিয়। তাঁর প্রতিটি সংগীত লাখ লাখ মানুষ দেখে থাকে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ