সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

এআই (AI) ভিত্তিক জ্ঞান ও গবেষণাকে অগ্রাধিকার এটি সময়ের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, প্রযুক্তির এই অভাবনীয় অগ্রগতির যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক জ্ঞান ও গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এটি সময়ের দাবি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে ‘কোয়ালিটি স্টেটিস্টিক্স অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এদিন শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪র্থ ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ এবং ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫’ পালিত হয়।

বেলা ১১টায় শিক্ষা ভবন-সি এর সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক দিয়ে ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে বিভাগের গ্যালারি কক্ষে ‘কোয়ালিটি স্টেটিস্টিক্স অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, সবক্ষেত্রে পরিসংখ্যানের প্রয়োজন অপরিহার্য। আধুনিক বিশ্বে এটি একাডেমিক ও প্রয়োগভিত্তিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ উপকরণ। এক সময় আমরা কেবল ক্যালকুলেটরের ওপর নির্ভর করতাম, কিন্তু আজ আমাদের হাতে রয়েছে সুপার কম্পিউটার। প্রযুক্তির এই অভাবনীয় অগ্রগতির যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক জ্ঞান ও গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এটি সময়ের দাবি।

তিনি আরও বলেন, পরিসংখ্যান সমাজ, অর্থনীতি ও বিজ্ঞানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুশাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এছাড়া পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন ও অধ্যাপক ড. মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে ‘কোয়ালিটি স্টেটিস্টিক্স অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ