মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২ মিরপুরে চলছে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ‘সৌর বিদ্যুৎ সম্প্রসারণে ১৫শ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার’ জাপানের আয়া সোফিয়া মসজিদে আজান দিলেন এরদোগানের ছেলে ছয় মাস ধরে বেতন বন্ধ, মাদরাসার সুপারকে তালাবদ্ধ করলেন শিক্ষকরা ২৬ দিনে পুরো কুরআন মুখস্থ করল গাজার বালক মুহান্নাদ সিলেটের মদিনাতুল উলুম সুনামপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল ২৫ নভেম্বর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মন্ত্রণালয় বা বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িতদের সম্মানি বা পারিতোষিক হার বাড়িয়ে তা পুনঃনির্ধারণ করেছে সরকার।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখার যুগ্নসচির ড. মো. ফেরদৌস আলম সই করা এক পরিপত্রে সম্মানির হার পুনঃনির্ধারণ করা হয়।

পরিপত্রে বলা হয়, নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজের জন্য নির্ধারিত খাতভিত্তিক সম্মানি বা পারিতোষিক হার নির্দেশক্রমে পুনঃনির্ধারণ করা হলো। প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে আগে দেওয়া হতো পাঁচ হাজার টাকা। এটি এখন এক হাজার টাকা বাড়িয়ে ছয় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানি প্রতি সভার জন্য জনপ্রতি এক হাজার টাকা বাড়িয়ে ছয় হাজার টাকা করা হয়েছে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য/বিশেষজ্ঞদের সম্মানি প্রতিদিনের জন্য জনপ্রতিও এক হাজার টাকা বাড়িয়ে ছয় হাজার টাকা করা হয়েছে।

প্রতিটি পূর্ণ উত্তরপত্র পরীক্ষণের জন্য সম্মানি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে। আর প্রতিটি অবজেকটিভ টাইপ উত্তরপত্র পরীক্ষণের জন্য সম্মানি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

এছাড়া লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ/প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়নের আপ্যায়ন ব্যয় জনপ্রতি ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এছাড়া লিখিত/ব্যবহারিক/মৌখিক 

পরীক্ষা পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীর সম্মানি প্রতিদিনের জন্য বাড়িয়ে গ্রেড অনুসারে ১ হাজার দুইশ’, এক হাজার এবং আটশ’ টাকা করা হয়েছে।

কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মনোনীত সমন্বয়কারীর সম্মানি ৩ হাজার পাঁচশ’ টাকা ও লিখিত পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকের সম্মানি প্রতিদিনের জন্য বাড়িয়ে এক হাজার আটশ’ টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে-প্রশ্নপত্র প্রণয়নের জন্য একটি সম্মানি প্রাপ্য হবেন। একই কার্যদিবসে একাধিক সভার ক্ষেত্রে সংশ্লিষ্টরা একটি সম্মানি পাবেন। একই কার্যদিবসে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হলে সর্বোচ্চ দু’টি সম্মানি পাবেন। সরকারি স্কুল-কলেজ পরীক্ষার ভেন্যু হিসেবে ব্যবহারের জন্য কোনো অবস্থাতেই কেন্দ্র ফি বা অন্য কোনো প্রকার চার্জ প্রদান করা যাবে না।

এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে সম্মানির হার পুনঃনির্ধারণ করা হয়েছিল।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ