রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

শিক্ষাঙ্গনে ধর্মীয় শিক্ষা থাকলে দুর্নীতি দমনে দুদক লাগতো না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছেন ‘ইসলামিক স্টাডিজ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্যরা। সোমবার (২০ অক্টোবর) কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় ইসলামিক স্টাডিজ ফোরাম কুমিল্লা জেলার সভাপতি অধ্যাপক ড. মোশারফ হোসেন বলেন, উচ্চমাধ্যমিক পর্যায়ে সকল শাখায় (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও কারিগরি) ইসলাম শিক্ষা/ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। উচ্চমাধ্যমিক ও কলেজ পর্যায়ের সব প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগ করতে হবে। উচ্চশিক্ষার সর্বস্তরে (সাধারণ ও প্রফেশনাল) ১০০ নম্বরের ইসলাম শিক্ষা/ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে ইসলামি শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ করতে হবে। 

আদর্শ শিক্ষক কলেজ পরিষদের কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, আমরা বলতে চাই, সকল ধর্মই মানুষকে নৈতিকতা শিক্ষা দেয়। নৃত্যের শিক্ষক যদি বাধ্যতামূলক হয় তাহলে নৈতিক শিক্ষার জন্য কেন বাধ্যতামূলক হবে না। আর যদি নৈতিক শিক্ষা অর্থাৎ ধর্মীর শিক্ষা চালু করা যেত তাহলে আর দুর্নীতি হতো না। কোটি কোটি টাকা খরচ করে দুদক লাগাতে হতো না। এ সময় তিনি দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ ফোরামের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জাফরী, সহসভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম, নুরুল আমিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান, বিজ্ঞান কলেজের প্রিন্সিপাল অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালমান, ভাষাসৈনিক অজিত গুহ কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ, ইবনে তায়মিয়া কলেজের শিক্ষক ড. আবরার আহমেদসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ