সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি

এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১০ টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা দিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিলের পক্ষ থেকে এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। তবে যাদের টোকেন দেওয়া হবে তারাই এই দামে গরুর গোশত পাবে।

মুফতি রায়হান জামিল জানান, ফরিদপুরের ভাঙ্গায় ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ৩টায় গরিব অসহায় মানুষদের মধ্যে মাত্র এক টাকা কেজি গরুর গোশত বিক্রি করা হবে।

তিনি জানান, যাদের টোকেন দেওয়া হবে শুধু তারাই এই দামে গরুর গোশত পাবে।

স্বতন্ত্র এমপি প্রার্থী বলেন, সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুন্দরভাবে এই খেদমত আঞ্জাম দেওয়ার তাওফিক দান করেন।

প্রসঙ্গত, এর আগে গত সেপ্টেম্বর মাসে ফরিদপুরের সদরপুরে মাত্র ১০ টাকায় ইলিশ মাছ বিতরণের ঘোষণা দিয়েছিলেন মুফতি রায়হান জামিল। তবে ইলিশের চেয়ে মানুষ বেশি হওয়ায় সস্তায় মাছ নিতে আসা উপস্থিত জনতার মধ্যে শুরু হয় তুমুল হট্টগোল। একপর্যায়ে জনতার চাপে ইলিশ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন রায়হান জামিল। তখন এই খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় এবং দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ