সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

সৎ ব্যবসায়ী তৈরিতে রাসূল (সা.)-এর সীরাতের ভূমিকা আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যানস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) রাজধানীর ধানমন্ডি জোনের উদ্যোগে স্থানীয় সুগন্ধা কমিউনিটি সেন্টারে সৎ ব্যবসায়ী তৈরিতে রাসূল (সা.)-এর সীরাতের ভূমিকা শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন আদর্শ ব্যবসায়ী ও বিশ্বস্ত বণিক। তার সীরাতে সততা, ন্যায়পরায়ণতা ও বিশ্বস্ততার যে দৃষ্টান্ত রয়েছে, তা আজকের যুগে সৎ ব্যবসায়ী তৈরিতে অনন্য দিক-নির্দেশনা দেয়। ইসলামের নৈতিক বাণিজ্য নীতি সমাজে আস্থা, ন্যায়বিচার ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি স্থাপন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক  খান।

প্রবন্ধ উপস্থাপন করেন ড. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ইবরাহীম হোসেন। সঞ্চালনা করেন শাহজান পাটওয়ারী, ইঞ্জিনিয়ার এস এম রাজিবুল হক ও মিথুন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ