শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

হামাসের ‘পুনরায় অস্ত্রসজ্জার’ বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমোদন রয়েছে : ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় হামাসের পুনরায় নতুন করে অস্ত্রসজ্জিত হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র জানে। তিনি দাবি করেছেন, এই গোষ্ঠীটিকে ‘কিছু সময়ের জন্য’ সশস্ত্র থাকার অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলে পৌঁছানোর আগে এয়ার ফোর্স ওয়ানে থাকা এক সাংবাদিক হামাসের ‘নতুন করে অস্ত্রসজ্জিত’ হওয়ার এবং নিজেদের ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করার প্রতিবেদন সম্পর্কে জানতে চান। জবাবে ট্রাম্প বলেন, কয়েক মাস ধরে চলা যুদ্ধের পর এই গোষ্ঠীটি গাজায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘তারা এ ব্যাপারে খোলাখুলি কথা বলেছে, এবং আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমোদন দিয়েছি। আপনাকে বুঝতে হবে, তারা সম্ভবত ৬০ হাজার মানুষ হারিয়েছে। এটা অনেক বড় ক্ষতি।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ২০ হাজারেরও বেশি শিশু রয়েছে।

ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় যে গাজায় নিজ নিজ বাড়িতে ফিরে আসা বাসিন্দারা যেন নিরাপদে পুনর্গঠন করতে পারেন। তিনি গাজাকে ‘আক্ষরিক অর্থেই ধ্বংসপ্রাপ্ত’ হিসেবে বর্ণনা করে বলেন, মানুষ নিজেদের বাড়িতে ফিরে আসার সময় ‘অনেক খারাপ ঘটনা ঘটতে পারে’।

হামাসের অস্ত্র প্রত্যাহারের সময়সীমা যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। কখন ও কিভাবে হামাসের নিরস্ত্রীকরণ করা হবে, তা নিয়ে আলোচকদের মধ্যে মতবিরোধ রয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ