সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস তৃতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ (যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত) সকল বিভাগীয় শহরে এবং ১৫ অক্টোবর দেশের সকল জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত ৫ দফা দাবিগুলো হলো—

১️. জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

২️. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।

৩️. আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪️.জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।

৫️. জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর (PR) পদ্ধতি বাস্তবায়ন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ৫ দফা দাবির প্রতি দেশবাসী ব্যাপক সমর্থন জানিয়েছে। এই দাবিগুলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই সরকারের উচিত অবিলম্বে এই দাবিগুলো মেনে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করা।

তাঁরা আরও বলেন, সরকার এখন পর্যন্ত উল্লিখিত দাবিগুলো মানেনি। তাই বাংলাদেশের সর্বস্তরের জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে থেকে দাবি আদায়ের আন্দোলন জোরদারের আহ্বান জানানো হচ্ছে।

নেতৃদ্বয় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রতি গাদ্দারি করবেন না। যেকোনো উপায়ে অবিলম্বে জুলাই সনদের সাংবিধানিক ঘোষণা দিতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় এ দেশের মানুষ তা বরদাশত করবে না।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বৃহৎ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

নেতৃবৃন্দ দেশের সকল বিভাগ, জেলা ও মহানগর শাখাকে একযোগে মানববন্ধন সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন এবং জনগণের সর্বস্তরের অংশগ্রহণ কামনা করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ