বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জাতীয় উলামা কাউন্সিলের আত্মপ্রকাশ ২০ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের নির্বাহী পরিষদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল ও প্রখ্যাত আলেম মাওলানা মাহফুজুল হক।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ২০ নভেম্বর, বৃহস্পতিবার, রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ অনুষ্ঠান ও উলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশবরেণ্য ওলামা-মাশায়েখ, বিভিন্ন মাদরাসা ও ইসলামী সংগঠনের প্রতিনিধিত্বশীল আলেমগণ উপস্থিত থাকবেন।

বৈঠকে আত্মপ্রকাশ অনুষ্ঠান বাস্তবায়নে করণীয় নির্ধারণ, প্রস্তুতি তদারক ও দিকনির্দেশনা প্রদানের জন্য একটি সম্মেলন বাস্তবায়ন কমিটিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। পাশাপাশি দ্রুততম সময়ে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ-এর পূর্ণাঙ্গ জাতীয় পরিষদ গঠনের লক্ষ্যে একটি সাবকমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন—

জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা হাসান জামীল, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা আবু মোহাম্মদ রাহমানী, মাওলানা আদনান মাসউদ, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা কামালুদ্দীন, মাওলানা শাহেদ জাহিরী, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা ওমর ফারুক, মাওলানা আরাফাত হুসাইন, মাওলানা নেয়ামাতুল্লাহ আমিন, মাওলানা আকরাম হুসাইন, মাওলানা জুনাইদ হাবীব প্রমুখ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ