রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

সাপের কামড়ে মারা গেল মাদরাসা শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার নাঙ্গলকোটে সাপের কামড়ে ইরফার হোসেন নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার মক্রবপুর ইউনিয়নের মাইরাগাঁও গ্রামের শাহ আলমের ছেলে। ইরফান ফেনী রশিদিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। 

বুধবার (১৮ জুন) দুপুরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গেলে বিষধর সাপ ইরফানকে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়। 

স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপযুক্ত চিকিৎসা প্রয়োগ করতে ব্যর্থ হওয়ায় তার মৃত্যু হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ