বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

খুলনায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে ১৫ হাজার মানুষ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খুলনার কয়রায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ১৩-১৪/২ নম্বর পোল্ডারের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার সকালে হরিণখোলা গ্রামে বাঁধের প্রায় ৩০০ মিটার জায়গা ধসে গেছে। এতে হরিণখোলা, ২ নম্বর কয়রা, গোবরা, ঘাটাখালী, মদিনাবাদ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ আতঙ্কে দিন পার করছেন।

জানা যায়, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাত হয়। এতে কপোতাক্ষ নদে স্বাভাবিক জোয়ারের চেয়ে অন্তত চার ফুট বেশি উচ্চতার জোয়ার হয়।

স্থানীয়রা জানান, গতকাল সকালে ভাটার টানে পানি নামতে শুরু করলে নদের তীরবর্তী বেড়িবাঁধে হঠাৎ ফাটল দেখা দেয়। এরপর বেড়িবাঁধের প্রায় ৩০০ মিটার জায়গা নদে বিলীন হয়ে যায়। খবর পেয়ে ধসে যাওয়া স্থানগুলোয় মেরামতের কাজ শুরু করেন স্থানীয় গ্রামবাসী।

হরিণখোলা গ্রামের বাসিন্দা আজিজুল সানা বলেন, মাত্র ৩-৪ বছর আগে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল। নির্মাণের সময় ওপরে ও বাঁধের দুই পাশে মাটি দেওয়া হলেও ভেতরে বালু দেওয়া হয়। এ কারণে বাঁধ দুর্বল হয়ে এখন একটু জোয়ারের পানিতে ধসে গেছে।

পাউবো খুলনা নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে হরিণখোলা এলাকার বেড়িবাঁধে ভাঙন ও দুটি স্থানে বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢোকে। খবর পেয়ে তাৎক্ষণিক ভাঙনের পরিধি যাতে না বাড়ে, সে জন্য জিও ব্যাগ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে স্থায়ীভাবে বাঁধ সংস্কার কাজ শুরু হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ