মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে খেলাফত মজলিসের দ্বাদশ অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। এতে বিএনপি, জামায়াত, এবিপার্টি, ইসলামি আন্দোলনসহ অন্যান্য দলের নেতাকর্মীরাও উপস্থিত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যেই অধিবেশন স্থলে সারাদেশ থেকে আগত কয়েক হাজার খেলাফত মজলিস ও অন্যান্য দলের প্রতিনিধিরা সমবেত হন।

এবারের অধিবেশনের উদ্বোধন করেছেন দলটির উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। সভাপতিত্ব করছেন খেলাফত মজলিসের মুহতারাম আমীর, মাওলানা আব্দুল বাছিত আজাদ।

উদ্বোধনী বক্তব্যে জুলাই অভ্যুত্থানের পর ইসলামি দলগুলো যেন স্বাধীনভাবে রাজনীতি করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন দলটির সাবেক আমির মাওলানা মোহাম্মদ ইসহাক।

এ অধিবেশন থেকেই দলের নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচনসহ সামনের দিনগুলোর করণীয় জানাবেন দলটির আমির ও অন্যান্য নেতৃবৃন্দ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ