সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎসের বিশেষ আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সোমবার (২০ অক্টোবর) ঢাকাস্থ জার্মান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে জার্মান–বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এবং বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে উভয় পক্ষ ফলপ্রসূ আলোচনা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল জার্মানিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের সাফল্যের প্রশংসা করেন। জবাবে রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎস বলেন, ‘বাংলাদেশের জনগণ যে ধরনের নির্বাচনী ব্যবস্থা পছন্দ করবে, জার্মানি সেই ব্যবস্থার প্রতি শ্রদ্ধা ও সহযোগিতা অব্যাহত রাখবে।’

এছাড়া প্রতিনিধি দল বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য বিপুলসংখ্যক শিক্ষার্থীকে সুযোগ দেওয়ার জন্য জার্মান সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।

আলোচনার সময় রাষ্ট্রদূত জানান, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস পরিদর্শনে আগ্রহী, তবে সময়ের অভাবে তা এখনও সম্ভব হয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, খুব শিগগিরই ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস পরিদর্শন করবেন।

এছাড়া প্রতিনিধি দল রাষ্ট্রদূতকে চরমোনাই মাহফিলে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।

প্রতিনিধি দল রাষ্ট্রদূতকে অবহিত করেন যে, কয়েক বছর আগে জার্মানির একজন সংসদ সদস্য (এমপি) চরমোনাই মাহফিলে অংশগ্রহণ করেছিলেন।

সৌজন্য সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন — ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ; গোলাম মসিহ, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত; ইমতিয়াজ আহমেদ সাজল, আন্তর্জাতিক সম্পাদক, ইসলামী যুব আন্দোলন এবং মো. রাজন সিকদার, সদস্য সচিব, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ