রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

‘মামুনুর রশিদ চক্রটাকে আল্লাহর ওয়াস্তে থামান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||আরিফ আজাদ||

মামুনুর রশিদ কাসেমি নামের লোকটাকে থামানোর জন্য সচেতন, অভিভাবক-সম আলিম উলামাগণকে অনুরোধ করছি।

পুরুষদের জন্য একাধিক বিবাহ করতে পারার হুকুমটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামীনের পবিত্র বিধান। পরিবেশ, পরিস্থিতি, সামর্থ্য এবং আরও বহুবিধ অবস্থা বিবেচনা সাপেক্ষে একজন পুরুষ যদি নিজের জন্য অবশ্যম্ভাবী মনে করেন, তাহলে তার জন্য একাধিক বিবাহের দরোজা ইসলাম খোলা রেখেছে৷ তবে সেটা যদি বাড়তি ফিতনাফাসাদ, ন্যায্যতা আর ইনসাফ বজায় রাখার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন—‘একটাতেই যেন তিনি সীমাবদ্ধ থাকেন।’

আল্লাহ রাব্বুল আলামীনের বিধান সুন্দর। কিন্তু একাধিক বিবাহের ট্যাবু ভাঙার নামে এই মামুনুর রশিদ কাসেমি টাইপের লোকজন যা শুরু করেছেন, এইসব কার্যকলাপ আমাদের আলিমদের মান ইজ্জত ধূলিসাৎ করে দিচ্ছে৷ আলিম উলামাগণের এতোদিনের শ্রম, ঘাম, কাজ, খেদমত, মেহনত সব নষ্ট করছেন এই সকল লোকেরা মিলে।

আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, তাদের এইসব কর্মকাণ্ডের কারণে নারীদের একটা বৃহৎ শ্রেণী ধর্মবিমুখ হবে, এবং পশ্চিমা নারীবাদের দিকে ঝুঁকে পড়বে।

আমি মামুনুর রশিদ কাশেমির হিদায়াত কামনা করি। সাথে অভিভাবক-সম আলিম উলামাগণকে অনুরোধ করি—এই চক্রটাকে আল্লাহর ওয়াস্তে থামান।

লেখক: দাঈ, চিন্তক ও কলামিস্ট

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ