সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ভিসা, ইকামাসহ যে ৭ সেবা নবায়নে ফি বাড়াল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভিসা ও ইকামাসহ সাত সেবা নবায়নের ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম ‘আবশের বিজনেস’এই বর্ধিত ফি চালু করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরবে পুনঃপ্রবেশের ভিসা ও বহির্গমনের মেয়াদ বাড়ানোর ফি নির্ধারণ করা হয়েছে ১০৩ দশমিক ৫ রিয়াল। আর ইকামা (বসবাসের অনুমতি) নবায়ন ও চূড়ান্ত বহির্গমনের ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫১ দশমিক ৭৫ এবং ৭০ রিয়াল।

নতুন করে ইকামা ইস্যুর ফি নির্ধারণ করা হয়েছে ৫১ দশমিক ৭৫ রিয়াল। কর্মচারীদের বিষয়ে সরকারি কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল ফি ধার্য করা হয়েছে ২৮ দশমিক ৭৫ রিয়াল। আর পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে ফি ধরা হয়েছে ৬৯ রিয়াল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আবশের জানিয়েছে, মূল্য সংযোজন সেবা, বিশেষ করে আবশের বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহার করে যেসব সেবা নেওয়া হবে, সেসব ক্ষেত্রে এসব ফি প্রযোজ্য হবে। নিয়োগদাতারা যে বার্ষিক প্যাকেজ দেন, এসব ফি সেটার অন্তর্ভুক্ত নয়। সূত্র: গালফ নিউজ, সৌদি এক্সপাট্রিয়েটস

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ