শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা যুব জমিয়তের সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধ করার দাবির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণ-অধিকার পরিষদের উত্থাপিত এ দাবির সঙ্গে তারা একমত।

শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তাহের বলেন, “নুরের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। এটি একটি পরিকল্পিত হামলা। তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, নুরের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতীতের সরকারের দমননীতির কথা স্মরণ করিয়ে দিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। একই সঙ্গে জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবিতেও একাত্মতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণ-অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেনা ও পুলিশ সদস্যদের মারধরে নুরুল হক নুর আহত হন বলে অভিযোগ উঠেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ