রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

হারমাইন শরীফাইনে আজ জুমা পড়াবেন যারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মক্কায় অবস্থিত মসজিদুল হারামে আজ (শুক্রবার, ১৫ আগস্ট ) জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত আলেম শায়খ বান্দার বালিলাহ। এবং মদিনার মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন খ্যাতনামা কারি শায়খ আবদুল্লাহ আল বুয়াইজান। মসজিদুল হারাম ও মসজিদে নববিবিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন এ তথ্য জানিয়েছে।

উলে্লখ্য মসজিদুল হারামের আজকের জুমার ইমাম শায়খ বান্দার বালিলাহ সৌদির একজন প্রখ্যাত আলেম ও কারি। তার বাবা আব্দুল আজিজ। ১৯৭৫ সালে তিনি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন এবং ২০২৮ সালে মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে মসজিদ আল-হারামে রমজানের তারাবিহ নামাজের ইমামতি করার জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল। পরে ২০১৯ সাল থেকে পবিত্র মসজিদটিতে জুমার খুতবা দিতে শুরু করেন তিনি।

অন্যদিকে, মসজিদে নববির আজকের জুমার ইমাম শায়খ আব্দুল্লাহ আল বুয়াইজান। তিনি সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী পরিচিতি। তিনি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলে সৌদের রাজকীয় আদেশে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মসজিদে নববির খতিব হিসেবে নিয়োগ পান। এর আগে ১৪৩৪ হিজরিতে বাদশাহ আবদুল্লাহ তাকে ইমাম হিসেবে নিয়োগ দেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ