মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

ভোলায় দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর নতুন অফিস উদ্বোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হাসনাইন আহমেদ হাওলাদার, 
ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে সংস্কৃতি বিপ্লবের উদ্দেশ্যে গড়ে উঠা দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় হেলিপোর্ট সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা হয়।

দ্বীপাঞ্চল  শিল্পী গোষ্ঠীর  পরিচালক মো. ফয়সালের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন মো. হুমায়ুন আহমেদ। এ সময় শিশু শিল্পীরাও সংগীত পরিবেশনায় অংশ নেয়।

সাংস্কৃতিক তত্ত্বাবধায়ক আব্দুর রহিম বলেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমাদের এই আয়োজন। সংস্কৃতির মাধ্যমে সমাজকে পরিবর্তনের দায়িত্ব আমরা নিয়েছি। ইসলামী সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে নাট্য ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সমাজ থেকে অসংস্কৃতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা মো. জহিরুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়া সসাসের সাবেক পরিচালক কবি বোরহান মাহমুদ ভিডিও কলে যুক্ত হয়ে বলেন, বোরহানউদ্দিনের ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে এক সংস্কৃতি বিপ্লবের উদ্দেশ্য নিয়ে এই সংগঠন গড়ে উঠেছে। ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দিতে সবার সহযোগিতা প্রয়োজন।

সঙ্গীতপ্রেমিক মো. মঈন বিন সাইফুল্লাহ তার বক্তব্যে জানান, সংস্কৃতি বিপ্লবের মাধ্যমেই ইসলামী জাগরণ সম্ভব। ছাত্র উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা শিল্পীগোষ্ঠীর পরিবেশিত ইসলামী সংগীত উপভোগ করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ