রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

মৌলিক সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশের মানুষ সেই নির্বাচন কোনোভাবেই গ্রহণ করবে না। তাই নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে এটাই অপরিহার্য।”

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে স্থানীয় এক ভোটার সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে। আগামী ডিসেম্বর মাসে সম্ভাব্য তফসিল ঘোষণার প্রস্তুতিও রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামি একটি নির্বাচনমুখী দল হিসেবে অবশ্যই অংশ নেবে। তবে আমরা শুরু থেকেই বলে আসছি—সবার আগে মৌলিক সংস্কার কার্যকর করতে হবে।”

ইউনিয়ন আমির মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা প্রমুখ।

এর আগে সকাল ও সন্ধ্যায় ডুমুরিয়ার রোস্তমপুর মোড়লবাড়ি, পূর্বপাড়া, গঞ্জেরহাট ও কাঠালতলা এলাকায় অনুরূপ ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ