বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

জাতীয় প্রেসক্লাবে মসজিদভিত্তিক সমাজ উন্নয়ন বিষয়ে গোলটেবিল আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব আল-কুরআন রিসার্চ অ্যান্ড লার্নিং, বাংলাদেশ-এর আয়োজনে “বাংলাদেশে মসজিদভিত্তিক গ্রাম ও সমাজ উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ঈসা মোহাম্মদ।

আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করেন—প্রফেসর ড. আবম সাইফুল ইসলাম সিদ্দীকী (ইবি), প্রফেসর ড. লোকমান হোসেন (ইবি), প্রফেসর ড. মোজেম হোসেন, ড. সাইদ মোহাম্মদ সাখাওয়াতুল ইসলাম, ড. মো. হেদায়েতুল্লাহ, ড. শাহ মুহাম্মদ খালিদ বিন নাছেরসহ প্রায় অর্ধশত শিক্ষাবিদ ও গবেষক।

আলোচকরা বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়। রাসুল সা.-এর যুগে মসজিদ ছিল বিচারকার্য পরিচালনা, চিকিৎসা প্রদান, অতিথি আপ্যায়ন ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তাই বর্তমান সমাজেও মসজিদকে সামগ্রিক উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

তাদের মতে, প্রতিটি মসজিদ হতে পারে নেতৃত্ব বিকাশের প্রতিষ্ঠান, সমাজ সংস্কারের পরামর্শকেন্দ্র, শিশু ও বয়স্কদের পাঠশালা, জ্ঞানচর্চার কেন্দ্র, মুসলিম ভ্রাতৃত্বের মিলনস্থল এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম। বক্তারা আরও বলেন, প্রতিটি মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সেবা, দাওয়াতি কার্যক্রমসহ নানামুখী উদ্যোগ থাকা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে ড. ঈসা মোহাম্মদ বলেন, আগামী মাসে সারা দেশের ইমামরা চারটি জুমার খুতবার মধ্যে একটি খুতবা মসজিদের প্রকৃত কার্যক্রম ও ব্যবস্থাপনা বিষয়ে প্রদান করবেন। একই সঙ্গে দেশের মুফাসসিরদের এ বিষয়ে তাফসির মাহফিলে আলোকপাত করার আহ্বান জানান। তিনি আরও ঘোষণা দেন, অচিরেই ইমাম ও মসজিদ কমিটির সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।

আলোচনা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন গোলটেবিল বৈঠকের সভাপতি ড. ঈসা মোহাম্মদ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ