শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

ইসলামিক ল' রিসার্চ সেন্টারের ২৭তম এজিএম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের ২৭তম এজিএম শনিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। 

এবারের এজিএমের অন্যতম এজেন্ডা ছিল ২০২৫-২০২৮ সেশনের জন্য নির্বাহী কমিটির নির্বাচন। 

অনুষ্ঠান পরিচালনা করেন সেন্টারের নির্বাহী পরিচালক মো. শহীদুল ইসলাম। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সেন্টারের জীবন সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইব্রাহীম খলিল। 

উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তিন বছরের জন্য সাত সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির বিভিন্ন দায়িত্বে সদস্যদের নির্বাচিত করা হয়। 

চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মো. শামছুল আলম, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম খলিফা, জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন, ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন ড. তারেক মুহাম্মদ জায়েদ। 

সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ড. মু. নুরুল আমিন,  ড. মুহাম্মদ মানজুরে ইলাহী এবং  ড. মুহাম্মদ হারুনুর রশিদ। 

বিগত সেশনগুলোতে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সবাইকে সেন্টারের অ্যাডভাইজরি মেম্বার মনোনীত করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ