বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

১২ রবিউল আউয়াল ৬ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২৫ আগস্ট (রোববার) সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৬ আগস্ট (সোমবার) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) ১২ রবিউল আউয়অল, যা পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. নামে দেশে পালিত হয়ে থাকে। 

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক।

সভায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত জানানো হয় যে, এদিন সন্ধ্যায় দেশের কোথাও চাঁদ দেখা যায়নি।

এছাড়া, সভায় চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপন করা হলে তা পর্যালোচনার জন্য ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবীর, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম, বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান ও মাদরাসার প্রতিনিধিরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ