বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তিন দফা দাবিতে অন্তর্বর্তী সরকারকে আমরণ অনশনের ‘আলটিমেটাম’ দিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ মহাসমাবেশ আয়োজন করে।

মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

শিক্ষকদের মূল দাবিগুলো হলো:

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরতদের ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান,

শতভাগ শিক্ষককে পদোন্নতি নিশ্চিত করা,

১০ ও ১৬ বছরের পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবিসমূহ মেনে না নেওয়া হলে, ২৬ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সহকারী শিক্ষক ঐক্য সংগঠন আমরণ অনশন শুরু করবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ