রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে ৭ জন নিহত, আহত ১১ মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ ফেনী সাহিত্য ফোরাম লেখক সম্মাননা পেলেন কাজী সিকান্দার আমরা ব্যর্থ হলে কলঙ্কজনক ইতিহাস রচিত হবে: পীর সাহেব চরমোনাই গাজায় পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিতে ইসরায়েলি সেনা প্রত্যাহার জরুরি: কাতারের প্রধানমন্ত্রী ফেনী সাহিত্য ফোরামের সভাপতি কাজী সিকান্দার, সম্পাদক আবু বকর যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা ‘রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামকে সংসদে পাঠাতে হবে’

পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকা মেইলের হারুন জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সংসদ বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেইলের হেড অব নিউজ হারুন জামিল। আর সাধারণ সম্পাদক হয়েছেন শওকত আলী খান লিথো।

নতুন সভাপতি হারুন জামিল পেয়েছেন ৬২ ভোট। একই পদের অন্য প্রার্থী দৈনিক কালের কণ্ঠের নিখিল ভদ্র পেয়েছেন ৫০ ভোট।

শনিবার (১১ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) বার্ষিক সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেলা ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

এতে সভাপতি পদে নির্বাচিত হন হারুন জামিল। সাধারণ সম্পাদকসহ বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। তবে কার্যনির্বাহী সদস্য পদে ক্রমধারা নির্ধারণে ভোট দিয়েছেন ভোটাররা।

সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফয়েজ উল্লাহ ভুঁইয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, অর্থ সম্পাদক পদে শাহজাহান মোল্লা, দফতর সম্পাদক পদে নাজমুল ইসলাম তানিম আহমেদ নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন মশিউর রহমান (৭১ ভোট), মনিরুল ইসলাম (৫১ ভোট), রফিকুল ইসলাম সবুজ (৫১ ভোট), জাহাঙ্গীর কিরণ (৫০ ভোট) ও হাবিবুর রহমান পঞ্চায়েত (৪৮ ভোট)।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-২) মো. এমদাদুল হক। আর নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা নীলুফার ইয়াসমিন ও মো. শোয়াইব।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ