বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’ জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের

হাফেজা/আলেমা শিক্ষিকা নিয়োগ দিচ্ছে আয়েশা সিদ্দীকা (রা.) মহিলা মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার লালবাগে অবস্থিত আয়েশা সিদ্দীকা (রা.) মহিলা মাদরাসা হাফেজা ও আলেমা শিক্ষিকা নিয়োগের জন্য যোগ্য নারী প্রার্থীদের কাছ থেকে আবেদনের আহ্বান করেছে। মাদরাসার পক্ষ থেকে জানানো হয়, কুরআন শিক্ষা ও দাওরায়ে হাদিসসহ বিভিন্ন বিষয়ে দক্ষ নারী শিক্ষিকা নিয়োগ দেওয়াই তাদের উদ্দেশ্য।

শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের সম্পূর্ণ হিফজুল কুরআন শেষ করতে হবে এবং তাজবিদে দক্ষ হতে হবে। পাশাপাশি নূরানি, ফারায়েজ ও আকাইদ বিষয়ে বেসিক জ্ঞান থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাদানের পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

প্রয়োজনীয় দক্ষতা
সাবলীল কুরআন তিলাওয়াত
ছাত্রীদের সঙ্গে ভদ্র ও শালীন আচরণ
নিয়মিত, দায়িত্বশীল ও সময়ানুবর্তী হওয়া
মাদরাসার নিয়ম-কানুন মেনে চলার মানসিকতা

কর্মস্থল
আয়েশা সিদ্দীকা (রা.) মহিলা মাদরাসা, লালবাগ, ঢাকা। 

বেতন
আলোচনা সাপেক্ষ। মাদরাসার নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম
আবেদনপত্র/সিভির সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে—
সদ্য তোলা ছবি
শিক্ষাগত সনদপত্র (হিফজ সনদসহ)
জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন
মোবাইল নম্বর

আবেদন জমা দেওয়ার ঠিকানা:
৮৭-৮৮ জে এন সাহা রোড, আমলীগোলা, লালবাগ, ঢাকা-১২১১

যোগাযোগ: ০১৭৫৮-১৪৩০৭২
আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৫

প্রতিষ্ঠানটি যোগ্য ও নিষ্ঠাবান নারী শিক্ষিকাদের আবেদন জানাতে আহ্বান জানিয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ