শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

কুরবানির আসরে হারজিত কোথায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

‘ভাই, দাম কত?’ কুরবানির সময়ে রাস্তা-ঘাটে, পাড়া মহল্লায় এই প্রশ্নটা প্রায়শই ঘুরপাক খায়! ক্রেতা পশুর দাম বললে শুরু হয় আজিব এক গবেষণা--এই দাম দিয়ে পশুটা কিনে সে ঠকেছে নাকি জিতেছে! কেউ দাম জিজ্ঞেস করে ‘জিতেছেন’ বললে ক্রেতার মুখটা আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে। যদি বলে, ‘না, ভাই, ঠকেছেন’, তখন মুখটা আক্ষরিক অর্থেই চুপসে যায়! খারাপ হয় মনও। আসলে আজ দাম এবং পশুর মধ্যেই আমরা নির্ধারণ করে ফেলেছি কুরবানির হারজিতের মানদন্ড! 

তাই কুরবানির মৌসুম এলেই আমাদের আলোচনা ঘোরে দাম, ওজন আর বাহারি গরু নিয়ে। কে কত টাকায় গরু কিনেছে, কে কেমন জাতের গরু আনলো—এসব হিসাব যেন কুরবানির মূল উদ্দেশ্যকে পেছনে ঠেলে দেয়। কখনো দেখা যায়, কেউ কম দামে বড়সড় গরু কিনে জয়ী, আর কেউ বেশি দামে ছোট গরু কিনে উপহাসের পাত্র! কিন্তু প্রশ্ন হচ্ছে—আল্লাহর কাছে আসল ‘হারজিত’ কোথায়? কুরবানির মাহাত্মতো কম দাম-বেশি দামে কেনার মধ্যে নয়! সেই ব্যাপারটা যেন আমরা ভুলেই যাচ্ছি!

ইসলামের দৃষ্টিতে কুরবানি কী?

আল্লাহ তায়ালা বলেন—  "তাদের মাংস ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া।" (সূরা হজ: ৩৭)

এই আয়াত থেকেই পরিষ্কার বুঝা যায়, আল্লাহর দরবারে কুরবানির দামে নয়, ওজনে নয়, বাহারেও নয়—মূল বিচার হয় নিয়তের। কে কতটা ইখলাসের সঙ্গে, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিল, সেটাই সবচেয়ে বড় বিষয়।

সমাজে প্রচলিত ‘দাম বনাম মান’ ধারণা

আমাদের সমাজে কুরবানি যেন এক ধরনের প্রতিযোগিতায় পরিণত হয়েছে। কে বেশি বড় গরু আনবে, কে কত টাকা খরচ করবে, সেটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। অনেকে দাম দিয়ে সবচে বাহারি গরুটি এনে প্রদর্শনীও শুরু করে দেয়। তখন গর্বে তার মাটিতেও পা পড়ে না! অথচ রাসুল (সা.) বলতেন,  "আদম সন্তানের জন্য কুরবানির দিন যে আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তা হলো কুরবানি।" (তিরমিযি)

হারজিতের প্রকৃত মানদণ্ড

যে ব্যক্তি সীমিত সাধ্যের মধ্যে অল্প টাকায় গরু কিনে কুরবানি করলো, কিন্তু করলো খাঁটি নিয়তে—সে সফল। আর কেউ যদি লাখ টাকার গরু নিয়েও লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি করে, তবে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখানেই আসল হারজিতের ফয়সালা।

কুরবানি আল্লাহর নির্দেশ পালন, আত্মত্যাগের প্রতীক এবং তাকওয়ার প্রমাণ। গরুর দাম বা বাহারি রঙ নয়, বরং অন্তরের ইখলাস ও শরিয়ত অনুযায়ী আমলই এখানে মুখ্য। আসুন, কুরবানির মূল দর্শনে ফিরে যাই, এবং হারজিতের মানদণ্ড ঠিক করি আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ