সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’এই স্লোগানকে ধারণ করে ২০১৮ সালের ২৩ জুলাই সূচনা হয়েছিল বাংলাদেশের তরুণ লেখকদের অনন্য সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম-এর। মাত্র সাত বছরের পথচলায় সংগঠনটি এখন দেশের ২১টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে সক্রিয়ভাবে কাজ করছে। লেখালেখিতে আগ্রহী তরুণদের পাশে থাকা, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা, ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজনের মাধ্যমে এটি আজ দেশের সবচেয়ে বড় তারুণ্যনির্ভর বুদ্ধিবৃত্তিক সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে।
এই যাত্রায় একটি ব্যতিক্রমী অধ্যায় যুক্ত করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। ২০২২ সাল থেকে শুরু হওয়া এই শাখা নিয়মিতভাবে দেশের শীর্ষ জাতীয় দৈনিকে লেখার ধারা বজায় রেখে তরুণ লেখকদের জনà