মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিসের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির সাক্ষাৎ সংসদে পাস হওয়া ‘শরিয়াবিরোধী’ বিল নিয়ে কে কী বললেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ নতুন দুই দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লির বার্তা আফগানিস্তানে আল-মারকাজুল ইসলামী মেডিকেল টিমের চিকিৎসাসেবা বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক ৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি অসুস্থ মাওলানা হেদায়েতুল্লাহ হাদীকে দেখতে হাসপাতালে বিকেএম নেতৃবৃন্দ

আবারও ‍খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবারও ‍খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সীমান্ত পুনরায় খুলে দেওয়া হতে পারে। সোমবার সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছে সূত্র। একদিন আগেই দুই প্রতিবেশী দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সীমান্তজুড়ে ব্যাপক হামলার পর গত ১২ অক্টোবর পাকিস্তান তোরখাম ও চামান সীমান্ত বন্ধ করে দেয়।

সূত্র জানায়, দুই দেশের কর্মকর্তারা কোনও নতুন সমস্যা দেখা না দিলে সীমান্ত পুনরায় খোলার ব্যাপারে একমত হয়েছেন।

সীমান্তে সংঘর্ষ শুরু হয় ১১ ও ১২ অক্টোবরের রাতের মধ্যে, যখন আফগান তালেবান ও তাদের সহযোগীরা পাকিস্তানের সীমান্ত পোস্টে আক্রমণ চালায়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর জানিয়েছে, সংঘর্ষে ২০০-রও বেশি তালেবান ও তাদের মিত্ররা নিহত হয়েছে, আর ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

পাকিস্তান কান্দাহার ও কাবুলে হামলা চালায়। ১৫ অক্টোবর দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা ১৭ অক্টোবর আরও ৪৮ ঘণ্টা বাড়ানো হয়। পরবর্তীতে দোহায় দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং জানান, দুই পক্ষের পরবর্তী বৈঠক ২৫ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে।

আফগান তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদও বিষয়টি নিশ্চিত করেছেন। 

সূত্র: জিও নিউজ

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ