শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

ছোট্ট যে আমলে জীবনের আগে-পরের সব গুনাহ মাফ হয় 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমরা প্রতিদিন অনেক ধরনের দোয়া আমল বা ইবাদত করি। কিন্তু এমন কিছু আমল রয়েছে যেগুলো খুব সহজ হলেও সেসবের প্রতিদান অনেক বড়। 

ইসলাম আমাদের এমন কিছু ছোট আমলের শিক্ষা দেয় যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার অতীত ও ভবিষ্যতের সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। 

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত জান্নাত। পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘জমিনের ওপর যা কিছু আছে আমি সেগুলোর শোভাবর্ধন করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে, আমলের ক্ষেত্রে কারা উত্তম।’ (সুরা কাহাফ, আয়াত: ৭)

অপর আয়াতে ইরশাদ হয়েছে, ‘যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। (সুরা বাকারা, আয়াত: ২৫)। আরও ইরশাদ হয়েছে, ‘আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারা জান্নাতের অধিবাসী। তারা সেখানে হবে স্থায়ী।’ (সুরা বাকারা, আয়াত: ৮২)

এজন্য গুনাহ বা পাপ কাজ থেকে নিজেকে রক্ষার পাশাপাশি আল্লাহর হুকুম ও রাসুল (সা.) এর আদর্শ এবং তাঁর দেখানো পথ অনুসরণ জরুরি। এ ক্ষেত্রে একটি হাদিসে জীবনের আগে-পরের গুনাহ মাফের বিষয়ে বর্ণনা এসেছে।

মু’আয ইবন আনাস (রা.) থেকে বর্ণিত হাদিসটি হলো, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যে ব্যক্তি খাওয়ার পর এ দোয়া পাঠ করবে- ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে খাইয়েছেন এবং আমাকে এ রিজিক দিয়েছেন, আমার চেষ্টা ও শক্তি ব্যতিরেকে’- তার জীবনের আগের-পরের সব গুনাহ মাফ করে দেয়া হবে।

আর যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে এ দোয়া করবে- ‘সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাকে পরিয়েছেন এবং এর ব্যবস্থা করে দিয়েছেন আমার শক্তি ও চেষ্টা ছাড়া’- তার আগের ও পরের জীবনের সব গুনাহ মাফ করে দেয়া হবে। (সুনান আবু দাউদ, হাদিস: ৩৯৮২)

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ