শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

‘সিরাতে নববীর আলোকে জীবনকে রাঙিয়ে তুলুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‎রাসূলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুকরণের মাঝেই রয়েছে প্রকৃত কল্যাণ ও চির মুক্তি। তাই প্রতিটি মুসলমানকেই ব্যক্তিজীবনে যেমন রাসুলের আদর্শ অনুকরণ করা চাই ঠিক তেমনি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও যদি নববী আদর্শের আলোকে জীবন সাজাতে পারে তবে কোথাও থাকবেনা কোনো অশান্তি, দুরাচার, হানাহানি ও লুটতরাজ। বরঞ্চ সমাজের সর্বত্র শান্তি ও সমৃদ্ধি বিরাজমান হবে। আর, এর একমাত্র উপায় হল খেলাফত শাষনব্যবস্থা কায়েম করার লক্ষ্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো।‎

‎ বুধবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আমির মাওলানা মাহবুবুর রহমান এসব কথা বলেন।

খেলাফত আন্দোলনের এই নেতা বলেন, বর্তমান সমাজে সিরাত চর্চা না থাকার ফলে নবীর সুমহান আদর্শ ও খেলাফত শাসনব্যবস্থা এবং তার সুফল সম্পর্কে আমাদের অনেকে জানেই না।

‎তাই সমাজের সর্বস্তরের সকলকে রাসূলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ খেলাফত শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় উদ্বুদ্ধকরণ ও এ সম্পর্কে তরুণ প্রজন্মকে অবগত করতে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আগামীকাল ১৬ অক্টোবর, বৃহস্পতিবার, পল্টন টাওয়ার এর ৪র্থ তলায় ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তন-এ এক সিরাত সম্মেলনের আয়োজন করেছে।

‎এছাড়াও ঘরে ঘরে সিরাত চর্চার উদ্যোগকে সামনে রেখে ঢাকা মহানগর রাসূলে আারাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানি জীবনভিত্তিক সিরাত কুইজ প্রতিযোগিতারও আয়োজন করেছিল। আগামীকাল অনুষ্ঠিতব্য সিরাত সম্মেলনে বিদগ্ধ আলেম ও সিরাত গবেষকগণ সিরাতের ওপর আলোচনা পেশ করবেন এবং কুইজ বিজয়ীদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে  ইনশাআল্লাহ।

‎সিরাতের সৌরভে সুরভিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানি জীবনের চেতনায় উজ্জীবিত হতে মাওলানা মাহবুব সকলকে উক্ত  সম্মেলন যোগদান করার আহ্বান জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ