বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায় কে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

চকবাজার থানার পুলিশ শ্রীশান্তকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। অপর দিকে আসামিপক্ষও জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত আগামীকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে পরবর্তী শুনানির দিন ধার্য করেন এবং ততদিনের জন্য শ্রীশান্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ঢাকা সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী মামলা হয়েছে, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মুসলিম নারী নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্যের অভিযোগ আনা হয়েছে।

চকবাজার থানার মামলা সূত্রে জানা যায়, বুয়েটের নিরাপত্তাকর্মী মো. আফগান হোসেন মঙ্গলবার গভীর রাতে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, বুয়েটের আহসান উল্লাহ হলে অবস্থান করে শ্রীশান্ত রায় ‘উইকলি সার্ভিস’ নামে একটি ছদ্মনাম ব্যবহার করে গত ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ইসলাম ও মুসলিম নারীকে নিয়ে আপত্তিকর ও বিদ্বেষমূলক পোস্ট দেন।

এই ঘটনায় বুয়েটের কিছু শিক্ষার্থী ও সাধারণ মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করছে বলে জানা গেছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ