মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি

দক্ষিণ আফ্রিকায় ১৮ ডাকাতকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার পুলিশ এক অভিযানে অন্তত ১৮ সন্দেহভাজন ডাকাতকে গুলি করে হত্যা করেছে।

গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) দেশটির লিমপোপো প্রদেশে বন্দুকযুদ্ধের সময় সন্দেহভাজন ডাকাতরা নিহত হন বলে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সর্ব উত্তরের প্রদেশ লিমপোপোর মাখাদো এলাকায় ডাকাত দলের সঙ্গে পুলিশের ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

মাখাদোর বন্দুকযুদ্ধের স্থান থেকে দেশটির পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা বলেছেন, সন্দেহভাজনরা ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) লুটের পরিকল্পনা করছিলেন। তারা অন্যান্য প্রদেশেও একই ধরনের অপরাধের সাথে জড়িত।

মাসেমোলা বলেন, ‘এই চক্রটি লিমপোপো প্রদেশ, এমপুমালাঙ্গা ও গুয়েটাং শহরের কয়েকটি সিআইটি লুটের সাথে জড়িত ছিল বলে আমরা ধারণা করছি।’

তবে বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের একজন কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। আর ওই বন্দুকযুদ্ধ প্রায় ৯০ মিনিট ধরে স্থায়ী ছিল।

সূত্র: রয়টার্স

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ