মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

রমজানে ৫১টি দেশে ১২ লাখ মানুষ বিনামূল্যে ইফতার পাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক ‘জুদ’ ক্যাম্পেইনের আওতায় ১২ লাখ মানুষের জন্য ইফতার বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে শারজাহ’র বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে ৯ লাখ খাবার, আর বাকি ৩ লাখ ইফতার পৌঁছাবে বিশ্বের ৫১টি দেশের দরিদ্র ও অসহায় মানুষের কাছে।

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক আবদুল্লাহ সুলতান বিন খাদেম জানান, সংস্থাটির ‘ইফতার ফর ফাস্টিং পারসনস’ কর্মসূচি এখন শুধু ইফতারের সময় খাবার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি সামাজিক সংহতি ও মানবিক সহমর্মিতার একটি প্রতীক হয়ে উঠেছে।

তিনি বলেন, প্রতি বছর হাজারও পরিবার, শ্রমজীবী মানুষ ও স্বল্প আয়ের ব্যক্তি এই ইফতার খাবারের ওপর নির্ভর করেন। এতে রমজানের সময় তাদের দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্য ফিরে আসে।

কর্তৃপক্ষ জানায়, শারজাহ আমিরাতের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ এলাকায় কৌশলগতভাবে বিতরণকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যাতে সহজেই সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে খাবার পৌঁছানো যায়। আর বিদেশে ইফতার পাঠানোর ক্ষেত্রে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে, বিশেষ করে যেসব অঞ্চলে খাদ্যসংকট ও কঠিন জীবনযাত্রা বিরাজ করছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ