সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

বেফাকের খাস কমিটির বৈঠক, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকের মজলিসে খাসের সভায় দেশের বৃহত্তম কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সার্বিক কার্যক্রম অনলাইন সফটওয়্যারের আওতায় আনার জন্য সৌদি বাংলাদেশ মালিকানাধীন কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্তসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেফাক সদর দফতরে অনুষ্ঠিত সদরে বেফাক শায়খে যাত্রাবাড়ী আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত খাসের সভায় সম্মানিত সদস্য হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সর্ব সহসভাপতি মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব, মধুপুর, মাওলানা রুহুল আমীন খান উজানবী, মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদী, মুফতি জাফর আহমদ পীর সাহেব, ঢালকানগর, মাওলানা শাব্বীর আহমদ রশীদ, কোষাধ্যক্ষ মাওলানা মুনিরুজ্জামান প্ৰমুখ।

মজলিসে খাসের সভায় কাফিয়া জামাতের কেন্দ্রীয় পরীক্ষা সহসাই বাধ্যতামূলক করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পর অন্যান্য বোর্ডের সঙ্গে একমত হয়ে তা বাস্তবায়নের কথা বলা হয়। বেফাকের ব্যবস্থাপনায় নূরানী জামাতের তৃতীয় বর্ষের জাতীয় পর্যায়ে পরীক্ষা নেওয়ার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ইমতিহান কমিটিকে বাস্তবায়ন প্রস্তাব তৈরির দায়িত্ব দেওয়া হয়। বেফাকের সদর দফতরে ২০ তলা ভবন তৈরির নকশা অনুমোদনসহ প্রকল্প গ্রহণের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিয়ে কাজ তরান্বিত করার তাগিদ দেওয়া হয়।

বেফাক কল্যাণ তহবিল থেকে দেশের অনগ্রসর এলাকার মাদরাসাসমূহে ওজু ইস্তেঞ্জাখানা প্রকল্প অনুদান হিসাবে প্রদানের কাজ শা'বান মাসের মধ্যে শুরু করারও নির্দেশনা প্রদান করা হয়। প্রথম পর্যায়ে তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় ১০টি বেফাক মডেল ওজু-ইস্তেঞ্জাখানা প্রকল্প দেওয়ার পর দেশের অন্যান্য অনগ্রসর অঞ্চলেও এ প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বেফাকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী নতুন নিবন্ধিত মাদরাসার বর্তমান সংখ্যা ৩২ হাজার পার হয়েছে। সারা দেশে বেফাকের হিফজ, নূরাণী, দরসিয়াত, বাংলা ভাষা সাহিত্য, ইংরেজি, খত্বে রুকআসহ চলমান ও ভবিষ্যত প্রশিক্ষণগুলো আরো জোরদার করার ইচ্ছা ব্যক্ত করা হয়। ঢাকার আমীন বাজারে নতুন প্রশিক্ষণ কেন্দ্র খোলা এবং বেফাকের কেন্দ্রীয় প্রশিক্ষণ ভবনে বছরব্যাপী কার্যক্রমের উন্নয়নের গুরুত্বারোপ করা
হয়।

বিগত কেন্দ্রীয় পরীক্ষা শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হওয়া এবং নতুন আঙ্গিকে প্রকাশিত শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ের ব্যাপক পাঠকপ্রিয়তার বিষয়ে আল্লাহ তা'য়ালার শোকরিয়া জ্ঞাপন করা হয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ